Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে টানা বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা

চুনারুঘাট প্রতিনিধি |  ০৭ ডিসেম্বর, ২০২১

'জাওয়াদ' এর প্রভাবে হবিগঞ্জের চুনারুঘাটে গত ২/৩ দিন ধরে টানা বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করছেন উপজেলা কৃষি অধিদপ্তর। বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন।

টানা বর্ষণে মঙ্গলবারও রাস্তায় যানচলাচল ছিল একেবারে কম। দোকানপাট ছিল বন্ধ। রাস্তাঘাট ছিল জনশূন্য।

উপজেলা কৃষি অফিসার  মোঃ মাহিদুল ইসলাম বলেন, গত ২/৩দিনের ভারী বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করা হচ্ছে। এ উপজেলায় কিছু এলাকায় এখনো আমন ধান কাটা শুরু হয়নি। এ পাকা ধান মাঠেই শুয়ে পড়েছে।

এ ছাড়াও বোরো ধানের বীজতলা, শীতকালীন সবজি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। যদি আরাে এ ভাবে ভারী বর্ষণ হয় তাহলে ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। কৃষি অফিস এ বিষয়ে বৃষ্টির পরবর্তী সময়ে খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.