Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: |  ০৭ ডিসেম্বর, ২০২১

সুনামগঞ্জের সদর থানার চৌমনি বাজার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব মাদক মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামি জালাল মিয়া (২২) জেলার সদর থানার ফেনীবিল গ্রামের আব্দুর রহমানের ছেলে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এই অভিযান চালায়।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.