জগন্নাথপুর প্রতিনিধি: | ০৮ ডিসেম্বর, ২০২১
জগন্নাথপুর উপজেলার সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য (মেম্বার) পদপ্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৩৬ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত পদে ৮৯ জন নারী প্রার্থী ও ২৩৪ সাধারণ সদস্য প্রার্থী তাদের প্রতীক বুঝে দেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নিকট থেকে।
চেয়ারম্যান প্রার্থী যারা প্রতীক পেয়েছেন তারা হলেন- কলকলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলাল হোসেন রানা ( নৌকা), স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা রফিক আহমদ (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান (চশমা)।
পাটলী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল হক (আনারস), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাই আজাদ (চশমা ), স্বতন্ত্র প্রার্থী এনামুল ইসলাম ( মোটরসাইকেল ) ও যুক্তরাজ্য প্রবাসী আতিকুর রহমান আতিক (ঘোড়া )।
চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আরশ মিয়া (চশমা), আওয়ামী লীগের দলীয় মনোনীত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর ( নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম বকুল (আনারস ), আব্দুল মোমিন (মোটরসাইকেল ), স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস মিয়া (টেলিফোন), স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান ( ঘোড়া )।
রানীগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম রানা (আনারস), আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম (নৌকা ), স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আমান উল্লাহ লেছু (চশমা ), স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী এম, সিরাজুল ইসলাম আশিক ( মোটরসাইকেল) ও স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী ছালিক মিয়া ( ঘোড়া)।
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাবেক চেয়ারম্যান আবুল হাসান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মকসুদ মিয়া কোরেশী (মোটরসাইকেল), আজহার কামালী (ঘোড়া ), স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মুকিতুর রহমান (চশমা) ও আসাদ হোসেন চৌধুরী (আনারস )।
আশারকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সত্তার ( নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আইয়ুব খান ( মোটরসাইকেল), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ জমিরুল হক (আনাসর ), স্বতন্ত্র প্রার্থী আহমেদ হোসাইন (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ ( টেলিফোন), স্বতন্ত্র প্রার্থী লেবু মিয়া ( চশমা), শাহ তারেক রহমান ( লাঙ্গন), মোহাম্মদ আলী (টেবিল ফ্যান )।
পাইলগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মুখলিছ মিয়া ( ঘোড়া), আওয়ামী লীগের দলীয় প্রার্থী সুন্দর উদ্দিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়া (চশমা ), স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা দবিরুল ইসলাম (আনাসর )।
এছাড়াও সাতটি ইউনিয়নে সংরক্ষিত নারী প্রার্থী ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুজিবুর রহমান বলেন, ‘প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীরা এখন থেকে নির্বাচন আচরণ বিধি মেনে প্রচারণা চালাতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত মাইকিং করে প্রচারণা চালানো যাবে। প্রার্থীরা নির্বাচন রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে নির্বাচনী কার্যালয় স্থাপন করতে পারবেন। সেখানে শুধু নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন। কোনও ধরনের মিছিল, শো-ডাউন, বড় ধরনের জনসভা ও তোরণ নির্মাণ করা যাবে না। তবে ঘরোয়া বৈঠকে প্রার্থীরা অংশ নিতে পারবেন।’
প্রসঙ্গত, জগন্নাথপুরের সাতটি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।