ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: | ০৮ ডিসেম্বর, ২০২১
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ওইদিনই গণনা শেষে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন পদে ধাপেধাপে ফল ঘোষণা করা হয়।
নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ৯৭২ ভোট পেয়ে ব্যবসায়ী নুরুল ইসলাম বাছিত সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী হাসান শাহিন আনারস প্রতীকে পান ৮৬১ ভোট। সাধারণ সম্পাদক পদে ঘোড়া প্রতীকে ১০০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উবায়দুল্লাহ মাহমুদ জুয়েল। তার নিকটতম নাহিদ হাসান চৌধুরী হাতি প্রতীকে পান ৭৭২ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে ইকবাল আহমদ খান (উড়োজাহাজ), মো. বিলাল আহমদ (টেবিলফ্যান) সহ সাধারণ সম্পাদক পদে গোলাম সারওয়ার খান বাবু (সেলাইমেশিন), অর্থ সম্পাদক শাহিন আহমদ খান (বই), দফতর সম্পাদক কামাল আহমদ (সিলিং ফ্যান), ক্রীড়া সম্পাদক শেখ টিটু আহমদ (হারমোনিয়াম), প্রচার সম্পাদক পদে সালেহ আহমদ ডালিম (সিএনজি) জয়লাভ করেছেন।
১ নম্বর ওয়ার্ডে সদস্য পদে বিজয়ী হয়েছেন, জাকারিয়া আহমদ অপু(মোবাইল ফোন), অজিত দে (মুরগী), আব্দুল মুন্সী (ক্যাপ), আফজাল হোসেন(রেলগাড়ি)। ২ নম্বরওয়ার্ডে তোফায়েল আহমদ ইমন (টিউবওয়েল), স্বপন আহমদ (ঘুড়ি), সৈয়দ আক্তার আহমদ ময়না (লাটিম), সাইফুল ইসলাম (ডাব)। ৩ নম্বর ওয়ার্ডে শাহিন আহমদ (জগ), আব্দুল মুহিন সুমন (আপেল), সজল আহমদ সকুল (বক পাখি) ও দানিরুল করিম রানা (উঠ)।