Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ সদর হাসপাতালের লিফট মেরামতের দাবিতে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধি : |  ০৮ ডিসেম্বর, ২০২১

২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের লিফট মেরামত ও সার্বক্ষণিক লিফটম্যান উপস্থিতি থেকে সেবা প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে হাওর বিলাস কনফারেন্স রুমে ডেমোক্রোসি ইন্টারন্যাশনালের আয়োজনে অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলন।

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন ও সুনামগঞ্জ সদর থানা ছাত্রদলের জ্যেষ্ঠ সদস্য রাহুল মিয়া'র উদ্যোগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ৮ তলা বহুতল ভবনে মাত্র ২টি লিফট রয়েছে, লিফট ২টি ক্রুটিযুক্ত হওয়ায় রোগীদের উঠানামা করতে বিভিন্ন সমস্যার সসম্মুখীন হতে হয়। ক্রুটিযুক্ত লিফট মেরামত ও সার্বক্ষণিক লিফটম্যান উপস্থিত থেকে সেবা প্রদানের দাবিতে ইতিমধ্যে আমরা গণস্বাক্ষর ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে স্মারকলিপি প্রদান করেছি।

তারা আরও বলেন, লিফট ক্রুটিযুক্ত হওয়ায় বহুতল ভবনে চিকিৎসা নিতে আসা রোগীদের উঠানামা করতে হচ্ছে। লিফট অনেক সময় চলতি অবস্থায় বন্ধ হয়ে যায় এতে রোগীরা আতংকিত এবং লিফট সেবা নিতে অনীহা প্রকাশ করেন। এছাড়া লিফটম্যান না থাকায় অনেক গ্রামগঞ্জ থেকে আসা মানুষ সেটির ব্যবহার না বুঝায় মানুষদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সেই সাথে লিফটে সমস্যা থাকায় রোগীদের পাশাপাশি ডাক্তারদেরও সেবা দিতে বেগ পেতে হচ্ছে। এগুলো চিহ্নিত করে দ্রুত সমস্যা সমাধান করার দাবি জানাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.