Sylhet Today 24 PRINT

তাহিরপুরে জয়িতাদের সংবর্ধনা

তাহিরপুর প্রতিনিধি |  ০৯ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে জয়িতা অন্বেষণ বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় সুনামগঞ্জের তাহিরপুরে জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা অফিসের আয়োজনে জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইকবাল কবির ভূঁইয়া, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন, এসআই গোলাম হাক্কানি, উপজেলা প্রেসক্লাবে সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, যুব মহিলা লীগ সভাপতি আইরিন আক্তার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.