Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইসকা, সম্পাদক বাবুল

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ১০ ডিসেম্বর, ২০২১

সিলেটের ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাব কার্যালয়ে ভোট দেন ভোটাররা।

সভাপতি পদে রিয়াজ উদ্দীন ইসকা ও সাধারণ সম্পাদক পদে তাজুল ইসলাম বাবুল নির্বাচিত হয়েছেন।

সহ সভাপতি এস এম মামুনুর রশীদ, সহ সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু, অর্থ সম্পাদক বদরুল আমীন, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুমেল আহসান, সদস্য আব্দুর রহমান বাবুল, মোস্তাফিজুর রহমান কিনেল, আর কে দাস চয়ন ও হাসান চৌধুরী নির্বাচিত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.