Sylhet Today 24 PRINT

মাধবপুরে মনোনয়নপত্র জমা দিলেন ৬৪৫ প্রার্থী

ইউনিয়ন পরিষদ নির্বাচন

মাধবপুর প্রতিনিধি |  ১০ ডিসেম্বর, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সংরক্ষিত নারী এবং সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৬৪৫ জন প্রার্থী।

এরমধ্যে চেয়ারম্যান পদে ৬০ জন, সংরক্ষিত নারী সদস্য ১৪৫ জন ও সাধারণ সদস্য পদে ৪৪০ জন। বৃহস্পতিবার দিনভর উৎসবমুখর পরিবেশে প্রার্থী সমর্থকরা দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন।

রাতে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১১ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ১১ জন, জাতীয় পার্টি সমর্থিত ৩ জন ও স্বতন্ত্র প্রার্থী ৪৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। উল্লেখ্য ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র বাছাই ১২ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ ডিসেম্বর এবং আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.