সিলেটটুডে ডেস্ক | ১০ ডিসেম্বর, ২০২১
বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার উদ্দ্যেগে শু্রবার বিকাল ৪ টায় মালনী ছড়া চা বাগান, সিলেট এ নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠন সিলেট জেলার সাধারণ সম্পাদক ইশরাত রাহি রিশতার সভাপতিত্বে এবং সদস্য লক্ষী পাল এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সদস্য এডভোকেট রনেন সরকার রনি, চা শ্রমিক অধিকার আন্দোলন এর কেন্দ্রীয় আহবায়ক কমরেড হৃদেশ মুদি, নারীমুক্তি কেন্দ্র সিলেট জেলার সদস্য মিতা সিং, তিনু দত্ত প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলন, রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বপ্ন ছিল সমাজে নারী-পুরুষ সমানাধিকার। ঐ যুগে তিনি নারীদের শিক্ষার আলোয় নিয়ে আসার চেষ্টা করেছেন। নারীশিক্ষার প্রসারে কাজ করে গেছেন আমৃত্যু। নারী শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, তাদের ক্ষমতায়ন, ভোটাধিকারের জন্য লড়াইটা বেগম রোকেয়ার মাধ্যমেই শুরু হয়। ঊনবিংশ শতকে নারীরা যখন অবরোধবাসিনী, সেই সময়ে নারীর পরাধীনতার বিরুদ্ধে তিনি প্রথম আওয়াজ তুলেছেন। ফলে আজকের যুগেও দাড়িয়ে নারী স্বাধীনতার কথা যেখানে বলতে হয় সেখানে বেগম রোকেয়ার সংগ্রাম অনুস্মরণীয়। পরিশেষে বক্তারা বর্তমান প্রেক্ষাপটে সমাজ পরিবর্তনের সংগ্রামকে সামনে রেখে বেগম রোকেয়া এবং তাঁর চিন্তা ও সংগ্রামকে আরও বেশি করে চর্চা করার উপর গুরুত্ব দেন।