Sylhet Today 24 PRINT

তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

তাহিরপুর প্রতিনিধি: |  ১১ ডিসেম্বর, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাড়ির জায়গা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন।

গুরুত্বর আহত আব্দুল হালিম (৪১), মো. সেনারুল হক (৩৫), আব্দুল গনিকে (৬৫) তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়ন ছিলানী তাহিরপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানান, উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়ন ছিলানী তাহিরপুর গ্রামের বাসিন্দা আব্দুল গনি ও সেনারুল মিয়ার বসতবাড়ি জোর করে শাহ নেওয়াজ, শাহ পরান, লেমনুর, আলমগীর, তোফায়েল মিয়া, হাবেল মিয়া, রেজু মিয়াসহ ১৫-২০ দেশীও অস্ত্র সস্ত্র নিয়ে দখল করতে গেলে আব্দুল গনি, সেনারুল ও তার আত্মীয় স্বজনরা বাধা দেন। এসময় হামলায় আবুল গনি, সেনারুল, আব্দুল হালিম, লাকি বেগম ,শাহেদা বেগম, আবদুল আলিম, রাসেল মিয়া, কামরুল, সোহাগ মিয়া, তৈয়তা বেগমসহ ১৫ জন আহত হন। হামলা চলাকালে বসতবাড়ি ভাঙচুর ও লোটপাট চালানোর অভিযোগ ওঠেছে। ঘন্টাব্যাপী সংঘর্ষ গুরুতর আহতদের স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ তরফদার জানান, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাই নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.