Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

তাহিরপুর প্রতিনিধি |  ১১ ডিসেম্বর, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪দিন ব্যাপী  জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত) মির্জা রিয়াজ হাসানের সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শন রফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির, কৃষি অফিসার মো. হাসান উদ দোলা, প্রকৌশলী মো. ইকবাল কবির, ওসি আব্দুল লতিফ তরফদার, উপজেলা প্রেসক্লাবে সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সহ সভাপতি কামাল হোসেন, মেডিকেল অফিসার সুমন চন্দ্র বর্মণ, ফয়েজ আহমদ, নিলুফার ইয়াসমিন, সিফাত রহমান, উপ সহকারী মেডিকেল অফিসার মহি উদ্দিন বিপ্লব, ফয়েজ আহমেদ নুরী, উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, যুবলীগ নেতা আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বাসার প্রমুখ।

এ সময় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিষয়ে ও এর কার্যকরী গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয় এবং সবাই সবার নিজ নিজ অবস্থান থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার জন্য সবার সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.