Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে আগুন, বসতঘর পুড়ে ছাঁই

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১১ ডিসেম্বর, ২০২১

সিলেটের গোলাপগঞ্জে আগুন লাগার  ঘটনা ঘটেছে। শনিবার (১১ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপাড়া গ্রামের দলা মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডে মূহুর্তের মধ্যেই দলা মিয়ার পুরো বসতঘর পুড়ে ছাঁই হয়ে যায়।

এলাকাবাসী  জানান, শনিবার ভোর রাতে শেখ পাড়া গ্রামের দলা মিয়ার বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন আগুন নিভানোর জন্য ছুটে আসে। পরে মসজিদে মাইকিং করে আরও লোক জড়ো হয়ে  আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এ সময় খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনলেও মূহুর্তের মধ্যেই দলা মিয়ার বসতঘর পুড়ে ছাঁই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলা উদ্দিন বলেন, তাৎক্ষণিক এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে না আনলে অনেক ক্ষয়ক্ষতি হতো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.