Sylhet Today 24 PRINT

তাহিরপুরে শিখন কেন্দ্রের উদ্বোধন

তাহিরপুর প্রতিনিধি: |  ১১ ডিসেম্বর, ২০২১

১৫ থেকে ৪৫ বছর বয়সী নিরক্ষর মানুষকে সাক্ষরতা প্রদানের লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরে একযোগ শিখন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুন সিন্ধু চৌধুরী বাবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাবে সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সাংবাদিক আবুল কাশেম, উপজেলা প্রোগ্রাম অফিসার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো দেলোয়ার হোসেন, প্রজেক্ট কো অডিনেটর রিকল মি. কল্যান রেমা, উপজেলা কো অডিনেটর মৌলিক সাক্ষারতা প্রকল্প মি. উইলসন দলিধ্য প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.