সিলেটটুডে ডেস্ক: | ১১ ডিসেম্বর, ২০২১
ফাল-জি ইট উৎপাদন, প্রদর্শনী ও প্রশিক্ষণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুল
সিলেটে ফাল-জি ইট উৎপাদন, প্রদর্শনী ও প্রশিক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পরিবেশ অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স হলে এ কর্মশালার আয়োজন করা হয়।
বিদ্যুৎ কেন্দ্রে পুড়ে যাওয়া কয়লার অবশিষ্ট অংশকে না পুড়িয়ে ব্লক তৈরির প্রক্রিয়াকে ফাল-জি (FAL-G) বলা হয়।
পরিবেশ অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুল হক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো. মাজেদুল ইসলাম।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এমএমই বিভাগের সহকারি প্রফেসর ড. মো. মোক্তাদির বিল্লাহ ও চট্টগ্রামের ফাল-জি ব্লক উৎপাদন কারী ব্রিক্স ফিল্ডের কারিগররা।
কর্মশালায় জীব বৈচিত্র্য, পরিবেশ এবং জনস্বাস্থ্য রক্ষায় পুরনো পদ্ধতিতে না করে ফাল-জি প্রক্রিয়ায় ইট/ব্লক উৎপাদনের লাভ-ক্ষতি ও সরকারের নিদের্শনার কথা তুলে ধরা হয়। দ্রুত সময়ের মধ্যে ফাল-জি প্রক্রিয়ায় ইট/ব্লক তৈরী শুরু করার জন্য ভাটা মালিকদের অনুরোধ করা হয়। সরকার আর পুরনো পদ্ধতির ইটভাটা অনুমোদন দিবে বলেও জানিয়ে দেওয়া হয়।
কর্মশালায় সিলেট বিভাগের চার জেলার ইট ভাটা মালিকরা, শিক্ষা প্রকৌশল, গণপূর্ত বিভাগ, এলজিইডি’র প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।