Sylhet Today 24 PRINT

নগরীতে ৭৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: |  ১৩ ডিসেম্বর, ২০২১

সিলেট নগরে অভিযান চালিয়ে র‌্যাব ৭৪৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

তার নাম হেলিম মিয়া (২৯)।

রোববার দিবাগত রাতে কোতয়ালী থানার জেল রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, (সদর ক্যাম্প) সিলেট এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

সোমবার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.