Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: |  ১৩ ডিসেম্বর, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে র‌্যাব ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

তার নাম মো. শাজাহান (২৫)। শাজাহান উপজেলার ঘনশ্যামপুর গ্রামের হাছন আলীর ছেলে।

রোববার দিবাগত রাত সোয়া ১০টার দিকে চুনারুঘাট থানার রানীরকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) মৌলাভীবাজার এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

সোমবার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.