Sylhet Today 24 PRINT

দিরাইয়ে হাওর রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি দাখিলের আহ্বান

দিরাই প্রতিনিধি: |  ১৩ ডিসেম্বর, ২০২১

দিরাই উপজেলার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত ও পুনঃনির্মাণের কাজ বাস্তবায়নের লক্ষ্যে চাপতি এবং টাঙ্গুয়ার হাওর উপ প্রকল্পের আওতাধীন সকল বাঁধে প্রকৃত কৃষকদের কাছ থেকে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) দাখিলের আহ্বান করেছে উপজেলা চাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটি।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন বলেন, কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভায় উপস্থিত সকলের ঐক্যমতের সিদ্ধান্তে উপজেলার প্রকৃত কৃষকদের কাছ থেকে পিআইসি দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। পরে গণশুনানির মাধ্যমে যাচাই বাছাই করে প্রকৃত কৃষকদের দিয়ে পিআইসি গঠন করা হবে। হাওরাঞ্চলের কৃষকদের একমাত্র বোরো ফসল আগাম বন্যা থেকে রক্ষায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। বাঁধ নির্মাণে কোনো অনিয়ম সহ্য করা হবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.