Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০২১

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আলাকপুর গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়া (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটির বাবা থানায় মামলা দায়ের করলে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৩ ডিসেম্বর) রাত ১২টায় গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন  মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম। সকালে উপজেলার জগদীশপুর পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে গ্রেপ্তাররকৃত তরুণকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রিপন আহমেদ আলাকপুর গ্রামের ছুর রহমানের ছেলে। গত ৪ নভেম্বর ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের হয়েছিল।

মামলায় অভিযোগ করা হয়, মেয়েটি ময়মনসিংহ জেলার বাসিন্দা ও মাধবপুরের আলাকপুর গ্রামে তার নানাবাড়ি। সেখান থেকে স্থানীয় বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে লেখাপড়া করতো। পাশের বাড়ির বাসিন্দা ও বন্ধুত্বের সম্পর্কের সুযোগ নিয়ে মেয়েটিকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করেন। পরে মেয়েটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

পরে সোমবার র‌্যাব-হবিগঞ্জ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) বকুল আহমেদ ও মাধবপুর থানা পুলিশের এসআই মমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপনকে গ্রেপ্তার করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.