Sylhet Today 24 PRINT

মাধবপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দীন, অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক মামুন, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, পল্লী সঞ্চয় কর্মকর্তা ফয়সল চৌধুরী, মুক্তিযোদ্ধা এনাম খান, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, আইয়ুব খান, রাজীব দেব রায় রাজু, আলমগীর কবীর প্রমুখ।

এই বিশেষ দিনে বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

আজ সন্ধ্যায় শহীদ মিনারে দীপশিখা প্রজ্বলনের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.