সিলেটটুডে ডেস্ক | ১৪ ডিসেম্বর, ২০২১
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধা আবু তালেব ও কৃপেন্দ্র দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মঙ্গলবার (১৪ই ডিসেম্বর) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামানের যৌথ নেতৃত্বে শহিদ বীর মুক্তিযোদ্ধা আবু তালেব ও কৃপেন্দ্র দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সকিনা আক্তার, শান্তিগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী আল নুর তারেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঁইয়া, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আব্দুল বারেক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, ডেপুটি কমান্ডার রাধা কান্ত দাস, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, জয়কলস উজানীগাঁও সরকারি রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচিন্দ্র চন্দ্র সরকার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজি জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক নুরুল হক, উপজেলা মুক্তিযুদ্ধ গবেষক ও তথ্য সংগ্রাহক সাংবাদিক সোহেল তালুকদার, ডিএসবি এসআই জিয়াউর রহমান সহ প্রমুখ।
পরে সকল শহিদের আত্মার মাগফেরাত ও আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।