Sylhet Today 24 PRINT

মাধবপুরে গাঁজা ও বিদেশি মদসহ অটোরিকশা চালক গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি: |  ১৪ ডিসেম্বর, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে গাঁজা ও বিদেশি মদসহ আনোয়ার আলী (৩৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আনোয়ার বানিয়াং উপজেলার সৈয়দপুর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে।

সোমবার রাতে মনতলা তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও ১৬ বোতল বিদেশি মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাজিম উদ্দিন অভিযানে নেতৃত্বে দেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মদসহ অটোরিকশা চালক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.