Sylhet Today 24 PRINT

দিরাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

দিরাই প্রতিনিধি: |  ১৪ ডিসেম্বর, ২০২১

শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। বাঙালি জাতির ইতিহাসে বেদনাবিধুর দিন। সারাদেশের ন্যায় দিরাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসটি পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন'র সভাপতিত্বে ও তথ্য কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস সোনিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল। এছাড়া বক্তব্য রাখেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.