Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নবীগঞ্জ প্রতিনিধি: |  ১৪ ডিসেম্বর, ২০২১

নবীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী অনুদ্বৈপায়ন ভট্টাচার্য্যের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করা হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, নারী ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মাকসুদুল আলম, নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সফর আলী, ডা. আল আসিফ, উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, উপ সহকারী প্রকৌশলী মো. জাকারিয়া, প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম, সাধারণ সম্পাদক বিপুল দেব প্রমুখ।

সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.