Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

সিলেটটুডে ডেস্ক: |  ১৪ ডিসেম্বর, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে র‌্যাব ২০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

তার নাম লিটন চৌধুরী (২৭)। লিটন উপজেলার উবাহাটা গ্রামের ধীরেন্দ্র চৌধুরীর ছেলে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে চুনারুঘাট থানার ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের ৯ নম্বর উবাহাটা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯, সিপিসি-১, (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) হবিগঞ্জের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.