Sylhet Today 24 PRINT

বুরহান উদ্দিন (র.) মাজারের বার্ষিক ওরস এবার হচ্ছে না

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০২১

সিলেটের প্রথম মুসলমান হযরত শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (র.) এর আগামী ১৯  ২০ ও ২১ তারিখের বার্ষিক ওরস শরিফ এবার হচ্ছে না। মাজারের খাদেম আতাউর রহমান মুতওয়াল্লি এক সংবাদ বিঞ্জপ্তিতে এ কথা জানান।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, ওরসের প্রস্তুতি হিসেবে প্রশাসনের কাছে অনুমতি চাইলে প্রশাসন কভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণ দেখিয়ে এবারের ওরসের অনুমতি দেননি।

হযরত শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (র.) এর দেশ এবং বিদেশের সকল ভক্তবৃন্দ ও আশেকানদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আপনারা দুর দুরান্ত থেকে অযথা কষ্ট করে আসবেন না। আল্লাহর কাছে দোয়া করেন কভিড পরিস্থিতি ভাল হলে পরের বছর আবার ওরস শরিফে মিলিত হবো ইনশাল্লাহ। এ পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভাল রাখুন এই আশা রাখি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.