ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি | ১৫ ডিসেম্বর, ২০২১
মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে একাত্তরের ১৪ ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলার পরিষদের সম্মুখে ফেঞ্চুগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্ধকারের মধ্যে প্রজ্বলিত মোমবাতিগুলো যেন শিখা হয়ে জ্বলছিল। এ সময় শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের চক্রান্তে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদদের সম্মান জানাতে উপস্থিত হয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী আহমেদ।
এতে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান, নির্বাচন কর্মকর্তা এহসানুল কবির ফেরদৌস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আব্দুল হাই নন্না, সাধারণ সম্পাদক সেলিম আহমদ জুবেল, সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন বাবু, জুবায়ের হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রকল্প ও সমাজকল্যাণ সম্পাদক মতিউর রহমান মনি, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রুহুল আমিন রনি, আশরাফুল ইসলাম, জাহিদ হাসান, কাওছার আহমদ, সৈয়দ সাচ্ছু ও হাবিবুর রহমান নিজু প্রমুখ।