Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৫ ডিসেম্বর, ২০২১

সিলেটের গোলাপগঞ্জে আগুনে পুড়ে তুরুন বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাশুরা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধা মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন বলে স্বজনা জানান।   

এলাকাবাসী জানান, নিহত বৃদ্ধা সাবেক নারী সদস্যা, বর্তমান পদপ্রার্থী জমিরুন নেছার বাড়ীতে বসবাস করতেন। বৃদ্ধার ঘরে বিদ্যুতের আলো থাকলেও তিনি নিয়মিত কেরাসিনের বাতি জ্বালিয়ে রাখতেন।

মঙ্গলবার রাতে কেরাসিনের বাতি থেকে অসাবধানতাবসত বিছানার কাপড়ে আগুন ধরে যায়। এসময় ওই বৃদ্ধের শরীরেও আগুনে লেগে জলসে যায়। বাড়ির অন্য লোকজন নির্বাচনী প্রচারণায় বাইরে থাকায় আগুনের ঘটনা তাৎক্ষণিক টের পাওয়া যায়নি। আশপাশের লোকজন আগুনের লেলিহান দেখে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও আগুনে জলসে বৃদ্ধা মহিলার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে যায় এবং বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.