Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৫ ডিসেম্বর, ২০২১

যথাযোগ্য মর্যাদায় সিলেটের জৈন্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমেদ, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. ইয়াহিয়া, উপজেলা কৃষি অফিসার ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগ সভাপতি ফারুক আহমদ।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ডিসেম্বর মাসে মহান বিজয়ের দুইদিন আগে বাংলাদেশকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের স্বাধীনতাবিরোধী গোষ্ঠী রাজাকার, আলবদরসহ তাদের সহযোগীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ দেশব্যাপী বুদ্ধিজীবী শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মীকে হত্যা করে বাঙালিকে মেধাশূন্য করতে চেয়েছিল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ. কে আজাদ ভুঁইয়া, সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী রাসেল আহমদ ভুঁইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো. আজিজুল হক খোকন, সাইট্রাস গবেষণা সেন্টারের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার, বিয়াম ডা. কুদরতউল্লাহ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.