Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের আনন্দ মিছিল

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: |  ১৫ ডিসেম্বর, ২০২১

সিলেটের ফেঞ্চুগঞ্জে জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগকে গতিশীল করার লক্ষ্যে জীবনবৃত্তান্ত আহ্বান করায় তারা এই মিছিল করে।

বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার সার কারখানা বাজারে উপজেলা ছাত্রলীগের ব্যানারে এ মিছিল করা হয়। মিছিলটি সার কারখানা বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।

এ সময় উপজেলা ছাত্রলীগ নেতা ফাহিম দেওয়ান, নাঈম চৌধুরী, কাবিলুর রহমান সুহেল, আশরাফুল করিম সৌরভ, সানজিদ চৌধুরী, শরীফ আহমদ, মাহমুদ শাহরিয়ার খান রনি, রাহেল খান, খালেদুজ্জামান রিফাত, শফিউল আলম কিটিমসহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.