Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে পৃথক অভিযানে গ্রেপ্তার ৮

চুনারুঘাট প্রতিনিধি: |  ১৫ ডিসেম্বর, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৭ পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

বিভিন্ন মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন- শামীম মিয়া (২৬), আসমা বেগম (৪০), নাসিম মিয়া (২২), মো. আজাদ মিয়া (২২), মো. মফিল মিয়া (৩০), মো. ছাদেক মিয়া (৫৭), রাসেল মিয়া (৩৩)। গাঁজাসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন- লিটন চৌধুরী (২৭)। লিটন উপজেলার উবাহাটা গ্রামের ধীরেন্দ্র চৌধুরীর ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার বিকেলে গ্রেপ্তারকৃতদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.