হবিগঞ্জ প্রতিনিধি | ১৬ ডিসেম্বর, ২০২১
শায়েস্তাগঞ্জে কাটাল গাছের সাথে ধাক্কা লেগে ফাহিম আহমেদ ও সিয়াম আহমেদ নামে দুই মোটরসাইকেল আরোহী নিতহ হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাতে শায়েস্তগঞ্জ পুরানবাজার রেল ক্রসিং এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত ২২ বছরের ফাহিম আহমেদ বানিয়াচং উপজেলার দাসপাড়া এলাকার মঈনউদ্দিনের ছেলে ও সিয়াম আহমেদ (২২) নন্দিপাড়া এলাকার আব্দুল আহাদের ছেলে।
এ ছাড়া গুরুতর আহত নাইম বড় বাজার এলাকার মকলিছুর রহমানের ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দাস বলেন, রাত ৯টার দিকে মোটরসাইকেল দিয়ে তারা ২ জন শায়েস্তাগঞ্জ আসছিল। এসময় নতুন বাজার রেল ক্রসিং নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে কাটাল গাছের সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই সিয়াম মারা যায়। ফাহিমকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পরে মারা যায়।