Sylhet Today 24 PRINT

তাহিরপুরে মহান বিজয় দিবস উদযাপিত

তাহিরপুর প্রতিনিধি |  ১৬ ডিসেম্বর, ২০২১

১৬ই ডিসেম্বর বিজয়ের ৫০ বছর পূতিতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় উপজেলা পরিষদ, প্রশাসন, মুক্তিযোদ্ধা, পুলিশ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং  উপজেলা প্রেসক্লাবসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে র‍্যালি শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বৃহস্পতিবার ভোরে পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল। এ সময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির, ওসি আব্দুল লতিফ তরফদার।

সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে  সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনের পরিচালনায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা সহকারী কমিশনার ভূমি আলাউদ্দিন, উপজেলা কৃষি অফিসার মো. হাসান উদ দোলা, প্রকৌশলী ইকবাল কবির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস ছোবাহান আখঞ্জী, সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.