Sylhet Today 24 PRINT

মহান বিজয় দিবসে জগন্নাথপুরে বিএনপির র‌্যালি

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৬ ডিসেম্বর, ২০২১

মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে শহীদের স্মরণে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

এর আগে  জগন্নাথপুর পৌর শহরের পৌর পয়েন্ট থেকে বিজয় র‌্যালি বের করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মুক্তিযোদ্ধা পয়েন্টে এসেএক পথসভায় মিলিত হন।

জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদের পরিচালনায় পথ সভা করেছে।

পথসভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপি, জগন্নাথপুর পৌর বিএনপির নেত্রীবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ। র‌্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গে ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কর্মীবৃন্দ।

পথসভায় সভাপতি বক্তব্যে আবু হোরায়রা সাদ মাষ্টার সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সহ সকল বীর শহীদের প্রতি জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে সকল বীর শহীদের মাগফিরাত কামনা করেছেন।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি দাবী জানিয়েছেন এবং খালেদা জিয়াকে অনতিবিলম্ব বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার দাবী জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.