Sylhet Today 24 PRINT

মিরতিংগা চা বাগানে স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৬ ডিসেম্বর, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল।

রাধাশ্যাম পালের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মিরতিংগা চা বাগানের ডেপুটি ম্যানেজার প্রদীপ বর্মণ, ইউপি সদস্য ধনা বাউরী, বীর মুক্তিযোদ্ধা কুলচন্দ্র তাঁতী, প্রধান শিক্ষক সুজিত দেবনাথ, চা বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু অলমিক প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক, বাগান পঞ্চায়েত ও চা শ্রমিকবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.