Sylhet Today 24 PRINT

সুবর্ণজয়ন্তী উপলক্ষে জগন্নাথপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

জগন্নাথপুর প্রতিনিধি: |  ১৬ ডিসেম্বর, ২০২১

মহান বিজয় দিবস ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জগন্নাথপুরে সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফেয়ার ফেইস জগন্নাথপুর’র উদ্যোগে

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথপুর পৌর পয়েন্টে দিনব্যাপী এই কর্মসূচিতে ৬০০ সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আবু খালেদ জিবলু ও সাইফুর রহমান মিনহাজ জানান, ফেয়ার ফেইস জগন্নাথপুরে সামাজিক উন্নয়ন ও উপজেলার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় এই কর্মসূচি। যাতে জরুরী মুহূর্তে রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়ে উপজেলার মানুষ সমস্যায় না পড়েন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.