Sylhet Today 24 PRINT

কম্পিউটার সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সিলেট শাখার ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানার একটি অভিজাত হোটেলের মিলনায়তনে সাধারণ সভায় বার্ষিক সাধারণ সভায় বিগত অর্থ বছরের কার্যক্রম ও আর্থিক বিবরণী পেশ এবং সিদ্ধান্তসমূহ অনুমোদিত হয়। এর পাশাপাশি আগামী অর্থ বছরের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

বিসিএস সিলেটের চেয়ারম্যান এনামুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি এএসএমজি কিবরিয়ার পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহিদ-উল মুনীর, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুজাহিদ আর বেরুনী সুজন, পরিচালক মোশারফ হোসেন সুমন, পরিচালক মো. রাশেদ আলী ভ’ইয়া, বিসিএস সিলেটের ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ বিন আব্দুর রশীদ, জয়েন্ট সেক্রাটারী তারেক হাসান এবং সদস্য মো. মোসনুল করিম চৌধুরী, মো. সুলায়মান আহমদ তানভীর প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.