Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ৩৮ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: |  ১৬ ডিসেম্বর, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে র‌্যাব পরিত্যাক্ত অবস্থায় ৩৮ কেজি গাঁজা উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় র‌্যাব-৯, সিপিসি-১, (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) হবিগঞ্জের একটি অভিযানিক দল আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজারে এই অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.