Sylhet Today 24 PRINT

বড়লেখায় নানা আয়োজনে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

বড়লেখা প্রতিনিধি: |  ১৬ ডিসেম্বর, ২০২১

যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের বড়লেখায় বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

এরপর বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় শহিদ মিনারে স্বাধীনতাযুদ্ধে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এখানে বড়লেখা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম, উপজেলা ভূমি অফিস, বাংলাদেশ পুলিশ বড়লেখা থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বড়লেখা পৌরসভা, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠন, বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি বড়লেখা আঞ্চলিক কার্যালয়, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, বড়লেখা প্রেসক্লাব, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বড়লেখা বাস ও মিনিবাস মালিক কল্যাণ সমিতি, উপজেলা আনসার ও ভিডিপি, উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদ, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন উপজেলা শাখা, উপজেলা তথ্যকেন্দ্র, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বড়লেখা শাখাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও পুষ্পস্তবক অর্পণ করে।

সকালে বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গালর্স গাইড, কাব, স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষর্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী হয়।

দুপুরে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অপরদিকে দুপুরে পৌর শহরে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠন এবং বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠন পৌর শহরের পৃথক র‌্যালি বের করে। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যথাযথ মর্যাদায় সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.