Sylhet Today 24 PRINT

মহান বিজয় দিবসে বাসদ সিলেট জেলা শাখার র‌্যালি

সিলেটটুডে ডেস্ক: |  ১৬ ডিসেম্বর, ২০২১

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে এক র‌্যালি বের হয়।

র‌্যালীতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, চালক সংগ্রাম পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে চৌহাট্টা পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে চৌহাট্টা পয়েন্টে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সবুজ হোসেন, মনজুর আহমদ, মাসুমা রুমা, রফিকুল ইসলাম, সাগর আহমদ, মামুন বেপারি, দেলোয়ার হোসেন, কাওসার আহমেদ, দানেশ আহমদ, জমির আহমদ, তাজুল ইসলাম, রিয়াদ আহমদ, কোরবান আলী, সনজয় শর্মা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.