বড়লেখা প্রতিনিধি: | ১৬ ডিসেম্বর, ২০২১
মৌলভীবাজারের বড়লেখায় বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন ও মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।
প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
এতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমাণ্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি প্রণয় কুমার দে, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বীর মুক্তিযোদ্ধা আইনজীবী তবারক হোসেইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, ইউপি চেয়ারম্যান ময়নুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডের সদস্য সচিব শুভাষিশ দে শুভ্র, মুক্তিযোদ্ধা সন্তান সাবলু মিয়া ও জাফর আহমদ প্রমুখ।