Sylhet Today 24 PRINT

সিলেটে বিভাগে যাদের হাতে ‘ধানের শীষ’

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০১৫

আগামি ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচন প্রথমবারের মত দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে। 

আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দেশের ২৩৫ উপজেলায় মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ নির্বাচন কমিশনে নিবন্ধিত দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে।

বুধবার (০২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এই প্রক্রিয়া শেষ হয়। এর আগে মঙ্গলবার বিকেল থেকে ধানের শীষ প্রতীক দিয়ে প্রার্থীদের প্রত্যয়ণপত্র দেওয়া শুরু হয়। সিলেট বিভাগে বিএনপির প্রতীক ধানের শীষ পেয়েছেন যারা-

সিলেট জেলা : জকিগঞ্জে বদরুল হক বাদল, কানাইঘাটে আবদুর রহিম, গোপালগঞ্জে শাহীন চৌধুরী।

সুনামগঞ্জ জেলা : সুনামগঞ্জ সদর পৌরসভায় অধ্যক্ষ সেরিগুন, ছাতকে শামসুর রহমান, দিরাইয়ে মাইনুদ্দিন চৌধুরী, জগন্নাথপুরে রাজু আহমেদ।

মৌলভীবাজার জেলা : মৌলভীবাজার সদর পৌরসভায় অলিউর রহমান অলি, কমলগঞ্জে আবু ইব্রাহিম জমসের, কুলাউড়ায় কামালউদ্দিন আহমেদ, বড়লেখায় আনোয়ারুল ইসলাম।

হবিগঞ্জ জেলা : হবিগঞ্জ সদর পৌরসভায় জি কে গউস, নবীগঞ্জে সাবেরুল হক, মাধবপুরে হাবিবুর রহমান মানিক, শায়েস্তাগঞ্জে ফরিদ আহমেদ আলিম, চুনারুঘাটে নাজিমউদ্দিন সামসু।

বুধবার পর্যন্ত ২৩০ আসনে মেয়র পদে মনোনীত প্রার্থীদের কাছে প্রত্যয়নপত্র দিয়েছে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সারা দিন দলীয় প্রার্থী ও তাদের মনোনীত ব্যক্তিরা প্রত্যায়নপত্র স্বাক্ষর করে নিয়ে গেছেন।

দেশের ২৩৫ পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোটের তারিখ রেখে নির্বাচনের গত ২৪ নভেম্বর তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

মনোনয়নপত্র বাছাই চলবে ৫ ও ৬ ডিসেম্বর। বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.