দিরাই প্রতিনিধি | ১৬ ডিসেম্বর, ২০২১
যথাযোগ্য মর্যাদায় দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে বর্ণিল আয়োজনে সুনামগঞ্জের দিরাইয়ে বৃহস্পতিবার মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে।
স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। সকাল সাড়ে আটটায় দিরাই বিএডিসি মাঠে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী ও দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন। অনুষ্ঠানের মধ্যে ছিল শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন, শরীর চর্চা, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।
অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়সহ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী,গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বিকাল ৪ টায় উপজেলার বিএডিসি মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গণ-শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে সকল শ্রেণি পেশার প্রায় ২ হাজার মানুষ অংশগ্রহণ করেন।