তাহিরপুর প্রতিনিধি: | ১৭ ডিসেম্বর, ২০২১
যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
পরে উপজেলা পরিষদ, প্রশাসন, মুক্তিযোদ্ধা, পুলিশ, আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, উপজেলা প্রেসক্লাবসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে র্যালি শেষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর উপজেলা স্টেডিয়াম মাঠে জাতীয় পতকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
এসময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির, ওসি আব্দুল লতিফ তরফদার।
দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।