Sylhet Today 24 PRINT

সাংবাদিকদের মানুষের কল্যাণে কাজ করতে হবে: কাইয়ুম চৌধুরী

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ১৭ ডিসেম্বর, ২০২১

সিলেট জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি কাইয়ুম চৌধুরী বলেছেন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব একটি শক্তিশালী সংগঠন। সততা ও নিষ্ঠার সঙ্গে এই সংগঠনের সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন। দায়িত্বশীলতা নিয়ে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে। সাংবাদিকতায় দেশ ও জাতির প্রতি যেন কর্তব্যবোধ থাকে। নীতিহীন সাংবাদিকতা কোনো দেশের কল্যাণ বয়ে আনতে পারে না, বরং ক্ষতি করে। নীতিহীন সাংবাদিকতাটা যেন না হয়।

তিনি আরও বলেন, উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ সমাজের হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করছে। সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে তাদের এই অগ্রযাত্রা এগিয়ে যাক।

শুক্রবার বিকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব ও ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন অনলাইন গ্রুপের উপদেষ্টা রিয়াজ উদ্দীন ইসকা। শিক্ষক আব্দুল জাবিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুজিবুর রহমান, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু, সমাজকর্মী রুকুনুজ্জামান চৌধুরী, সজিবুর রহমান ও মাহতাব উদ্দীন ।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, ফেঞ্চুগগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি নুরুল ইসলাম বাছিত, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ জুয়েল, কমিউনিটি নেতা হাসানুজ্জামান রনি, ফখর উদ্দীন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফরিদ উদ্দীন মাসুদ।

সভা শেষে সংবর্ধিত অতিথিদের হাতে ক্রেষ্ট  তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে স্থানীয় দুইটি অসহায় পরিবারকে বিয়ের অনুদান হিসাবে ৭৫ হাজার টাকা এবং অন্য এক অসহায় ব্যক্তিকে ১০ হাজার টাকা প্রদান করে উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.