Sylhet Today 24 PRINT

বড়লেখায় জামায়াত নেতা আলীম উদ্দিন গ্রেফতার

মৌলভীবাজারের বড়লেখায় ৮নং দক্ষিণভাগ উত্তর ইউপি’র জামায়াতের সভাপতি ও রুকন আলীম উদ্দিন (৪৫)-কে গ্রেফতার করেছে পুলিশ

বড়লেখা প্রতিনিধি |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় ৮নং দক্ষিণভাগ উত্তর ইউপি’র জামায়াতের সভাপতি ও রুকন আলীম উদ্দিন (৪৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ৪ ফেব্রুয়ারী বিকলে বড়লেখা পৌর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ৮নং দক্ষিণভাগ উত্তর ইউপি’র ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউপি’র কেরামত নগর এলাকার হইরউরা গ্রামের মৃত রশিদ আলীর পুত্র।
বড়লেখা থানার ডিউটি অফিসার এসআই মেহেদী হাসান আজ ৪ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮টায় ইউপি জামায়াতের সভাপতি ও রুকন আলীম উদ্দিনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।  



 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.