তাহিরপুর প্রতিনিধি | ১৮ ডিসেম্বর, ২০২১
শতর্বষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে মর্যাদা ও নৈতিকতা এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব অভিবাসী দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি শেষে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির এর সভাপতিত্বে ও সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা সহকারী কমিশন ভূমি মো. আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস ছোবাহান আখঞ্জী, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু জাফর মো. সালেহ উদ্দিন প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।