সিলেটটুডে ডেস্ক | ১৮ ডিসেম্বর, ২০২১
মুজিব জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী সিলেট মহানগর যুবলীগ।
শনিাবার (১৮ ডিসেম্বর) সিলেটে উক্ত অনুষ্ঠানে প্রদর্শনীর উদ্বোধন করেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।
আম্বরখানায় ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্রীয় কমিটি। তার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনাতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভ্রাম্যমাণ এই চলচ্চিত্র প্রদর্শনী অন্যতম। স্বাধীনতা ও বঙ্গবন্ধু শব্দটি এক ও অভিন্ন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছাড়া আমরা স্বাধীনতা কল্পনা করতে পারি না।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২৩ বছরের সংগ্রাম, জেল-জুলুম, অত্যাচার আর নির্যাতন সহ্য করে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে বাঙাালি জাতিকে এই বিজয় নিয়ে এসেছিলেন। দেশের স্বাধীনতার জন্য তার যে ত্যাগ তা কোন ভাষায় প্রকাশ বা সংজ্ঞায়িত করা সম্ভব না। আমাদের বাঙালি জাতীয়তাবাদ বেঁচে থাকার জন্য, বাঙালি সংস্কৃতির বিকাশ সাধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যকীয়। চলচ্চিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী মাধ্যম। আমাদের চলচ্চিত্রের একটি ঐতিহ্য আছে। আপনাদের নেতা যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি ১৯৭২ সালে বাংলাদেশে চলচ্চিত্রের ওপর পত্রিকা ‘সাপ্তাহিক সিনেমা’ পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন। এটা বাংলাদেশের প্রথম পত্রিকা যা সিনেমার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি ছিলেন সংস্কৃতিমনা, তিনি বাংলার সংস্কৃতি, কৃষ্টি কালচারের প্রতি অনুরাগী ছিলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ মহানগর যুবলীগ নেতৃবৃন্দ।