Sylhet Today 24 PRINT

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে জৈন্তাপুরে আলোচনা সভা

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৮ ডিসেম্বর, ২০২১

শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ হল রুমে শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমেদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) কাজী শাহেদ আহমদ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অভিবাসীরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন জীবন জীবিকার তাগিদে। অনেকেই বৈধ-অবৈধ পথে বিদেশ পাড়ি দিয়েছেন। বিদেশগামীদের সরকারি যাবতীয় নিয়মনীতি মেনে বৈধ পথে বিদেশ গিয়ে নিজ দেশের আত্মমর্যাদা বৃদ্ধি করতে অভিবাসীদের প্রতি আহবান জানানো হয়েছেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তফজ্জুল হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলালসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.