Sylhet Today 24 PRINT

বড়লেখায় মেয়র পদসহ ৫৫ জনের মনোনয়নপত্র জমা

বড়লেখা প্রতিনিধি |  ০৩ ডিসেম্বর, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন পৌর নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত উপজেলা রিটার্নিং ও নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের কাছে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এর মধ্যে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, বিএনপির আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির মীর মুজিবুর রহমান, জামায়াত সমর্থিত প্রার্থী খিজির আহমদ (সতন্ত্র), আওয়ামী লীগ বিদ্রোহী (সতন্ত্র) প্রার্থী হাজী আব্দুল নূর ও রায়না বেগম, বিএনপি বিদ্রোহী (সতন্ত্র) প্রার্থী মতিউর রহমান মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.