Sylhet Today 24 PRINT

২৫ বছর পূর্তি উপলক্ষে আনন্দনিকেতনের অনুষ্ঠানমালা শুরু

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০১৫

সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় ইংরেজি মাধ্যমের স্কুল আনন্দনিকেতনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার(৩ ডিসেম্বর)  স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্কুলের বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা নাচ, গান. আবৃত্তি সহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের প্রিন্সিপাল ডেনিস ডেন্ট, স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন স্কুলের একাডেমিক প্রধান শামীম চৌধুরী, প্রসাশনিক প্রধান ফাহমিনা নাহাস, স্কুলের শিক্ষিকা জামিলা জেসমিন ও পারভিজ জাহান। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সৈয়দ মোস্তফা মুসা ও নভেরা রহমান।

প্রায় দুই ঘণ্টা ব্যাপী স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত অভিভাবক, শিক্ষক ও ছাত্রছাত্রীদেরও  মুগ্ধ করে। এ উপলক্ষে প্রাক্তন ছাত্রশিক্ষক পূনর্মিলনী আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি  হিসাবে উপস্থিত থাকবেন দি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। পুনর্মিলনীতে রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল তথ্য স্কুলের ওয়েব সাইট www.anandaniketan.info  এ দেওয়া আছে বলে স্কুল কর্তৃপক্ষ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.